দিনাজপুরে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার বাস্তবায়নে অংশগ্রহণ মূলক গ্রামীণ মূল্যায়ন সভা অনুষ্ঠিত
আব্দুস সালাম,দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুর সদর উপজেলা পরিষদ হল রুমে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার(ওয়ারপো) বাস্তবায়নে এবং সেন্টার ফর এন্ড এনভায়রন মেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস), পাবলিক ট্রাস্ট,পানি সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশের উত্তর – পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের ১৩টি জেলায় ভূগর্ভস্থ পানিস্তরের মানচিত্র প্রণয়ন এবং পানি সংকট এলাকা মূল্যায়ন সমীক্ষা বিষয়ক অংশগ্রহণ মূলক গ্রামীণ মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ সেপ্টেম্বর-২০২৬ শনিবার দিনব্যাপী সদর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার পরিচালক(পরিকল্পনা) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব নুর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা(প্রকৌশল) মোহাম্মদ জাহিদ হোসেন ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সহকারী প্রকল্প পরিচালক (সংশ্লিষ্ট প্রকল্প) মোঃ সাইদুর রহমান খান।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন শরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
সেন্টার ফর এন্ড এনভায়রন মেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস এর প্রজেক্ট লিডার মোঃ শাকিল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন সিইজিআইএস এর ডাটা এনালিস্ট মোঃ পারভেজ শাওন সাইফ, সহকারী গবেষক মুকুল আলী, তাজুল ইসলাম, রিফাত হোসেন, মোজাম্মেল হক, ইমরান হোসেন রোকনুজ্জামান।
উক্ত প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণী-বাংলাদেশে টেকসই পনির সম্পদ ব্যবস্থাপনায় ক্রম বর্ধমান চ্যালেঞ্জ দেখা দিচ্ছে, যার প্রধান কারণ হলো পানির লভ্যতার দ্রুতরাশ, পানির গুনগত মানের অবনতি এবং গৃহস্থালি,সেচ, পৌর ও শিল্প খাতে পানির চাহিদা বৃদ্ধি। উত্তর – পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের অনেক এলাকায় প্রাকৃতিক খাল-বিল, পুকুর এবং ভূগর্ভস্থ পানির মজুদ থাকা সত্ত্বেও নিরাপদ পানীয় জলের তীব্র সংকট বিরাজমান। শুল্ক মৌসুমে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন, অপরিকল্পিত নগরায়নের ফলে ভূগর্ভস্থ
পানির পুনভরন সক্ষমতা রাস এবং অঞ্চলের জটিল জল ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য এ পরিস্থিতিতে আরো সংখ্যাটাপণ্য করে তুলেছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো ভূগর্ভস্থ ও পানি সম্পদের বর্তমান অবস্থা নিরূপণ করা, যার মধ্যে রয়েছে পানির প্রাপ্যতা, ব্যবহার, চাহিদা এবং গুণগত মান বিশেষণ। পাশাপাশি টেকসই পানি উত্তোলন সীমা নির্ধারণে সহায়ক তথ্য ভান্ডার গড়ে তোলার জন্য আকুইকার ভিত্তিক বিশ্লেষণ ও মানচিত্র প্রণয়ন করা হবে। এই সমীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অংশগ্রহণমূলক মূল্যায়ন পরিচালনা,বা স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট অংশীদারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে ।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, পানি সেবা গ্রহণকারী , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ইউনিয়নের প্রতিনিধি দুস্থ মহিলা, নৃগোষ্ঠী ও গৃহিণী।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































